মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কিনারচক গ্রামে মুকুল-খাদিজার বৌভাত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মরহুম আবদুল লতিফ মেম্বারের ছোট ছেলে মো. মুকুল ও খাদিজার বৌভাত অনুষ্ঠানে বিয়েতে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান (এসি মিজান)। নবদম্পত্তির জন্য দোয়া ও শুভেচ্ছা জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে চাঁদপুর জেলা পরিষদ সদস্য সরকার মো. আলাউদ্দিন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া এবং বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, যুবলীগ নেতা শাহাদাত খান, আওয়ামী লীগ নেতা ফারুক কামাল, যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম, মোহন, মনির মুন্না, ছাত্রলীগ নেতা মাসুম সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৯ এপ্রিল, ২০২৩।
