
প্রেস বিজ্ঞপ্তি
মো. মোজাম্মেল ভূঁইয়া ন্যাশনাল ব্যাংকের চাঁদপুর শাখায় ব্যবস্থাপক হিসাবে যোগদান করেছেন। গত ৮ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ঐ শাখায় যোগদান করেন। এর আগে তিনি পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক) চাঁদপুর শাখার ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন।
মোজাম্মেল ভূঁইয়া ২০০৫ সালে সিটি ব্যাংকের কুমিল্লা শাখায় যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং যাত্রা শুরু হয়। ২০১০ সালে সিটি ব্যাংক ছেড়ে তিনি ব্যাংক এশিয়ায় যোগ দেন। ২০১৩ সালে ফারমার্স ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন। সর্বশেষ তিনি ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখায় যোগদান করেছেন।
মোজাম্মেল ভূঁইয়ার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক ভূঁইয়া।
১২ সেপ্টেম্বর, ২০১৯।
