কচুয়ায় শিক্ষানুরাগী নুরুল আজাদের মৃত্যুবার্ষিকী পালিত


আহসান হাবীব সুমন
কচুয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রয়াত নুরুল আজাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার কচুয়ায় মরহুমের প্রতিষ্ঠিত নুরুল আজাদ কলেজ প্রাঙ্গণে নুরুল আজাদ কলেজ এবং তার প্রতিষ্ঠিত মনপুরা জাফরআলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সকালে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রয়াত নুরুল আজাদের মৃত্যুবার্ষিকী পালিত হয়। নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
কলেজের শিক্ষক কামরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, মরহুমের বড় ছেলে অস্ট্রেলিয়ার সিডনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ রুবেল, ছোট ছেলে কাইয়ুম আজাদ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আ. হালিম মাস্টার, কচুয়া সরাকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হেনা মোস্তফা ইকবাল, অস্ট্রেলিয়া শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, সমাজসেবক হান্নান মজুমদার, দোলেয়ার হোসেন, আবু হানিফ, জহিরুল ইসলাম প্রমুখ।

১২ সেপ্টেম্বর, ২০১৯।