শাহ্রাস্তিতে বাউবির এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া


নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী
শাহ্রাস্তিতে বাউবির (সদ্য জাতীয়করণ তালিকাভূক্ত) শাহ্রাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় টিউটরিয়াল কেন্দ্রের বাউবির এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। হযরত শাহ্রাস্তি (র.) মাজারে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে মাজার প্রাঙ্গণে মিলাদ শেষে শাহ্রাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাউবির শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বিদায়ী পরিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহ্রাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাউবির প্রধান মো. ইমাম হোসেনের সভাপতিত্বে ও বাউবির টিউটরিয়াল শিক্ষক মো. শাহ্জানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শাহ্রাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সৈয়দ জিলান মিয়া ও সাংবাদিক হাসানুজ্জামান।
এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. এশরাদ উল্লাহ, শিক্ষক ইমাম হোসেন, নাজমা আক্তার, আনোয়ার হোসেন, নিতিশ চন্দ্র কর প্রমুখ। বিদায় অনুষ্ঠানে কোরআন তেলয়াত করেন বাউবির ১ম বর্ষের ছাত্র মো. বাসার। গীতা পাঠ করেন বিশ্বজিত। বাউবির প্রথম বর্ষ ও ২য় বর্ষের ১৭২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ইমাম হোসেন বলেন, চলতি বাউবির পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
দোয়ার অনুষ্ঠানে শাহ্রাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে সদ্য জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া, মোনাজাত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।