মনিরুল ইসলাম মনির
গতকাল মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শেষ হয় বিকাল পাঁচটায়। সকালে ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা গেছে। এদিন বেলা ৯টা ২০ মিনিটে সানকিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান।
ভোটপ্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছি। ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন।
২১ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- সানকিভাঙ্গা স্কুল কেন্দ্রে ভোট দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান
