সুযোগ্য নেতৃত্ব সৃষ্টিতে প্রশিক্ষণের বিকল্প নেই
……ডিজিই রুহেলা খান চৌধুরী
স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২২-২৩ রোটারী বর্ষের নির্বাচিত ক্লাব প্রেসিডেন্টদের দু’দিনব্যাপী ট্রেনিং গত ১৭ মার্চ শেষ হয়। গত ১৬ ও ১৭ মার্চ হবিগঞ্জের বাহুবলে দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে দু’দিনব্যাপী ট্রেনিং অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট সেক্রেটারি (২০২২-২৩) রোটা. মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় ও পেটস চেয়ার রোটা. একেএম শামসুল হক দীপু সভাপতিত্ব করেন। এসময় রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. রুহেলা খান চৌধুরী বলেন, যোগ্য নেতৃত্ব সৃষ্টিতে প্রশিক্ষণের বিকল্প নেই। রোটারীতে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে প্রশিক্ষণ নিতে হয়। এর মাধ্যমে প্রেসিডেন্টরা ক্লাব পর্যায়ে যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে সক্ষম হন। ইমাজিন প্রেসিডেন্ট যারা ট্রেনিং নিয়েছেন তাদের সাথে নিয়ে ২০২২-২৩ রোটারীবর্ষকে একটি দৃষ্টান্ত স্থাপনকারী রোটাবর্ষ উদযাপন করতে চাই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি রোটা. আবদুল আহাদ, পিডিজি রোটা. মীর আনিসুজ্জামান, পিডিজি রোটা. ডা. মনজুরুল হক চৌধুরী, পিডিজি রোটা. এমএ লতিফ, পিডিজি রোটা. শহীদ আহমেদ চৌধুরী, পিডিজি রোটা. প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী, ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি রোটা. দিলনাঁশী মোহসেন, পিডিজি রোটা. অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, আইপিডিজি রোটা. ডা. বেলাল উদ্দিন আহমেদ, ডিজিএন রোটা. ইঞ্জিনিয়ার মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, হবিগঞ্জের বাহুবলে ‘দ্যা প্যালেস লাক্সারী রিসোর্টে’ প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সেমিনারে (পেটস ২০২২-২৩) বিভিন্ন রোটারী ক্লাবের দুই শতাধিক নির্বাচিত সভাপতিরা অংশ নেন। সেমিনারে অংশগ্রহণকারী প্রেসিডেন্টরা দুইদিনের প্রশিক্ষণশেষে সনদপত্র গ্রহণ করেন। সিলেট অরেঞ্জ সিটি রোটারী ক্লাব ২০২২ সালের প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সেমিনারের (পেটস ২০২২-২৩) আয়োজন করে।
২১ মার্চ, ২০২২।
