হাইমচরে আলগী দক্ষিণে ছাত্রলীগের প্রস্তুতি সভা

  1. হাইমচর ব্যুরো
    হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ডা. দীপু মনি’র বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
    গত বৃহস্পতিবার বিকেল ৪টায় নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতি সভায় দক্ষিন আলগী ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক মো. আলহাসান আরিফ হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ।
    সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমন, সাবেক ছাত্রলীগ সভাপতি ফখরুদ্দিন আলি আহমেদ, ৩নং আলগী দক্ষিন ইউনিয়ন আ’লগী সভাপতি রাজা আহমেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলি আহমেদ দেওয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা মো. মহাসিন পাটওয়ারী, সরদার মো. সোহেল, মো. খাদেমুল ইসলাম মিসু।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আ. মতিন মুন্সি, সোহেল পাটওয়ারী, ছাত্রলীগ নেতা মো. জাহিদ হোসেন কোতয়ালসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।