
এস. এম চিশতী
হাজীগঞ্জে ৫ জয়িতা পেলেন রোকেয়া পদক পুরস্কার। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা গুণী নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ই-সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচালনায় সানজিদা মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জয়িতাদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, ফাতেমা খাতুন ও মর্জিনা আকতার।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাবেয়া আকতার মায়া, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে হাছিনা আক্তার, সফল জননী নারী হিসেবে ফাতেমা খাতুন, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু কারী নারী হিসেবে মর্জিনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মির্জা শিউলি পারভীনের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বৈশাখী বড়–য়া।
