১৭ জুন চাঁদপুর জেলা আ.লীগ সম্মেলন

স্টাফ রিপোর্টার
আগামি ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রিয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের এমপির নির্দেশক্রমে আগামি ১৭ জুন, শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই কাউন্সিল সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণের সাংগঠনিক নির্দেশনা দয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দন আহমেদ বলেন, আমরা কেন্দ্রিয় আওয়ামী লীগের সিদ্ধান্তে সম্মেলন করতে প্রস্তত রয়েছি। তবে তার আগে মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে। এর আগে কেন্দ্রিয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে চলতি মাসের ১৮ তারিখ চাঁদপুর জেলাসহ দেশের অন্য জেলার নেতৃবৃন্দের সাথে বৈঠক হবে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। তবে ইতোমধ্যে যে ইউনিটগুলোর সম্মেলন করা হয়েছে সেগুলো এখনও জমা দেওয়া হয়নি, অনুমোদন হয়নি। এছাড়া দু’টি উপজেলার সম্মেলন এখনো বাকি রয়েছে।

১৫ মে, ২০২৩।