মনিরুল ইসলাম মনির
পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে মার্যাদার জায়গায় আসন গ্রহণ করেছে। তার কারণেই বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। শেখ হাসিনার এই অবদানের কারণেই তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ বলা হয়ে থাকে।
গতকাল সোমবার সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ মাঠে পরিকল্পনা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম এ কথাগুলো বলেছেন।
ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ।
বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়া সাদুল্যাপুর ও দুর্গাপুর ইউনিয়নের দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
১৬ মে, ২০২৩।
