অতিরিক্ত বিভাগীয় কমিশনারের শাহতলী ভূমি অফিস পরিদর্শন

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলা শাহতলী ভূমি অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী। গতকাল রোববার বিকাল ৪টায় তিনি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, শাহতলী ইননিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিশ্বনার্থ দাস, উপ-সহকরী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন, অফিস সহকারী শরীফ সর্দার, দেলোয়ার হোসেন খান।

এ সময় তিনি শাহতলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকান্ড থেকে সন্তোষ প্রকাশ করেন এবং ভূমি অফিসের সেবা নিতে আসা সবার সাথে শাহতলী ইউনিয়ন ভূমি অফিসের সেবার বিষয়ে খোঁজ খবর নেন।