চাঁদপুরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার

গতকাল সোমবার সকাল ১১টায় ৭ দফা দাবিতে চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসমাশিস কুমিল্লা অঞ্চল কমিটির সহ-সভাপতি ও হাইমচর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ এমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সহ-সম্পাদক মো. ওয়াসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন মোল্লা, জেলা কমিটির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল মজুমদার, সহ-সম্পাদক চাঁদ সুলতানা, দপ্তর সম্পাদক মানিক হোসেন, প্রচার সম্পাদক নাজির আহম্মদ, মহিলা সম্পাদক শাহিনুর আক্তার, সদস্য মো. জামাল হোসেন চৌধুরী, আব্দুল লতিফ মিয়াজী, কিংকর চন্দ্র সাহা, আলেয়া ফেরদৌসী, মন্জুরুল আলম, নীহার কান্তি চক্রবর্তী, মনির হোসেন খাঁন, মাহবুবুর রশিদ, আবুল কালাম, মোহাম্মদ আব্বাস খাঁন, ওমর শরীফ বকাউল, মনির হোসাইন, শাহনাজ সুলতানা, নাসরিন আক্তার, সফিকুর রহমান, তৈয়ব আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামি প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন করা প্রয়োজন।

শিক্ষকরা ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া।

এ সময় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক ও সব শূন্যপদে পদোন্নতি, এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, নতুন আত্বীকরণ বিধিমালা প্রণয়ন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণার দাবি জানান বক্তারা।