অ্যাড. আক্তার হোসেন সরকারের বাবা দেলোয়ার পেশকারের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড মুন্সি বাড়ি নিবাসী আলহাজ মো. দেলোয়ার হোসেন সরকার (পেশকার) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত রোববার (২৩ মে) বিকেলে তার বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। গত রোববার রাত ৯টায় বিষ্ণুদী মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৯ বছর।

আলহাজ মো. দেলোয়ার হোসেন সরকার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাবেক জুডিসিয়্যাল পেশকার হিসাবে দীর্ঘদিন কর্মরত থেকে ১৯৯৩ সালে অবসর গ্রহণ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে মোক্তার হোসেন সরকার বর্তমানে সেটেলমেন্ট প্রেস অফিসার হিসেবে ঢাকার তেজগাঁয়ে কর্মরত এবং ছোট ছেলে অ্যাডভোকেট আক্তার হোসেন সরকার চাঁদপুর জেলা জজ কোর্টের আইনজীবী।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়।

 

২৫ মে, ২০২১।