অ্যাড. আবুল ফজলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দোয়া

 

 

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক 

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা মরহুম অ্যাড. আবুল ফজলের একাদশ মৃত্যুবার্ষিকী ছিলো গত ১৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ সোমবার বিকেলে দোয়ার আয়োজন করা হয়েছে।

মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর জানান, ২০১০ সালের এইদিনে সকলকে কাঁদিয়ে আমার বাবা না ফেরার দেশে চলে যান। আমার বাবা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশের জন্য ও মানুষের জন্য কাজ করেছেন।

উল্লেখ্য, মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা বারে বেশ সুনামের সাথে আইন পেশায় জড়িত ছিলেন।

১৫ ফেব্রুয়ারি, ২০২১।