স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির
সিনিয়র নেতাদের উপস্থিতিতে এ হট্টগোল হয়।
জানা যায়, রোববার বিকেল জেলা বিএনপির আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর খেতাব মুছে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। সেই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সলিমসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালীন সময়ে ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিএনপি নেতারা পরিস্থিতি শান্ত করে পুনরায় সমাবেশ শুরু করে।
সমাবেশ শেষে পুনরায় আবার ছাত্রদলের সেই দু’গ্রুপ বিএনপি কার্যালয়ে সামনে রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
১৫ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল
