স্টাফ রিপোর্টার
দেশের সংবিধান প্রণেতা, প্রখ্যাত আইনজীবী, গণফোরাম সভাপতি ড. মো. কামাল হোসেনের অত্যন্ত আস্থাভাজন, দলমত নির্বিশেষে চাঁদপুরবাসীর জনপ্রিয় আইনজীবী গণফোরাম চাঁদপুর জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবর কর্তৃক তার দলীয় অসংখ্য নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের মাঝে করোনাকালীন বেকার হয়ে পড়াদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ প্রণোদনা প্রদান করা হয় বলে তার সহকারী আইনজীবী অ্যাড. মোহাম্মদ ইয়াছিন আরাফাত ইকরাম চৌধুরী কর্তৃক জানা গেছে। অ্যাড. সেলিম আকবরের ষোলঘরস্থ চেম্বার সেলিম আকবর এন্ড এসোসিয়েটে প্রণোদনা প্রদান করা হয়। তিনি তার দলীয় নারী ও পুরুষ নেতাকর্মীসহ অন্যান্যদের মাঝে এ প্রণোদনা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শহর গণফোরামের সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. মিলন, যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী মো. আশ্রাফ বাবু, শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক মো. শহীদ বকাউলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
২৮ এপ্রিল, ২০২১।
