স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে গত বৃহস্পতিবার শহরের বাগাদী রোডস্থ বিএডিসি কোল্ড স্টোরেজ মিলনায়তনে ইফতারের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহছানউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান ভূইয়া, সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবর রহমান পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র মো. হেলাল হোসাইন, সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল্লাহ পাটওয়ারী, পৌর কাউন্সিলর ইউনুস, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, প্রচার সম্পাদক বাদশা ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
০২ এপ্রিল, ২০২৩।
