চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ইফতার মাহফিল

পর্যটন শহর চাঁদপুরকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ অপরিহার্য

স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতি। শনিবার (১ এপ্রিল) বিকেলে শহরের বড়স্টেশনস্থ দি হিলশা কিচেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে তা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য্যরে লীলাভূমি। নদীমাতৃক বাংলাদেশ, মেঘনার ত্রি-মোহনায় অবস্থিত চাঁদপুর জেলা। তার মধ্যে একটি অপূর্ব সৌন্দর্য্য রয়েছে। জেলা ব্র্যান্ডিং ইলিশের বাড়ি চাঁদপুর, অপার সম্ভাবনাময়। তাই চাঁদপুর পর্যটন শহরকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ অপরিহার্য। এ ব্যাপারে জেলা প্রশাসনসহ পৌর প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এতে জেলার জীবনমান উন্নয়ন সাধিত হবে এবং অনেক মানুষের জীবন-জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহছান উল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন।
ইফতার পূর্ব জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি ও হোটেল মদিনার স্বত্বাধিকারী শাহজাহান গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও হোটেল গ্র্যান্ড হিলশার ব্যবস্থাপনা পরিচালক রোটা. শাহেদুল হক মোর্শেদ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হোটেল রজনীগন্ধার স্বত্বাধিকারী লায়ন মো. মাহমুদুল হাসান খান, হোটেল গ্র্যান্ড হিলশার চেয়ারম্যান রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, গাজী বোডিংয়ের অংশীদার ফয়সাল আহমেদ বাহার ও সাংগঠনিক সম্পাদক হোটেল শ্যামলীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম রতন।
এসময় উপস্থিত ছিলেন গাজী বোডিংয়ের অংশীদার ও সাবেক কাউন্সিলর হোসেন আলী গাজী, সফিনা হোটেলের স্বত্বাধিকারী আব্দুল মমিন, হোটেল রশিদের স্বত্বাধিকারী মো. সাইফুদ্দিন, হোটেল মুক্তির স্বত্বাধিকারী গোপাল সাহা, দপ্তর সম্পাদক হোটেল সুন্দরবনের লিমন গাজী, হোটেল রয়েল রুপালির স্বত্বাধিকারী মাহমুদুল হক রাশেদ প্রমুখ।

০২ এপ্রিল, ২০২৩।