আক্কাছ আলী উবি ও বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবিতে বই বিতরণ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পড়াশুনার বিকল্প নেই
…….মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল

এস এম সোহেল
চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমি ও বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আক্কাস আলী রেলওয়ে একাডেমির হলরুমে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। মেট্রোরেল হয়ে গেছে। শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে দেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। বর্তমানে শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে ভিসন ঘোষণা করেছে। আসুন স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করবো। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পড়াশুনার বিকল্প নেই। বর্তমান সরকার ৪ কোটি বই বিতরণ করছে। শিক্ষার্থীরা যেনো খেলাধুলা ও পড়াশুনায় মনোনিবেশ করে। সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভাল মানুষ হওয়ার চেষ্টা করবে। তবেই দেশ ও সমাজ তোমার কাছ থেকে উপকৃত হবে।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কখনো নিজেদের ছোট মনে করবে না। পড়ালেখার মধ্য তোমরা নিজেদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই একদিন এদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। তোমরা সব সময় পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত স্কুলে আসবে। শিক্ষক ও বাবা মার কথা সব সময় শুনবে। গুরুজনকে সম্মান করবে ও ছোটদেরকে স্নেহ করবে। অযথা অর্থ খরচ না করে অর্থ সঞ্জয়ে মনোযোগী হবে।
আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা সায়মা আহমেদ চৌধুরীর পরিচালনা উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষকসহ ৫ শতাধিক শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১০টায় চাঁদপুর শহরের বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা, শিক্ষক কাজী খোদেজা, মাহবুবা সুলতানা, নার্গিস বেগম, অর্পনা রানী বিশ্বাস, শাহনাজ পারভীন, আছমা আক্তার, মুহাম্মদ আনোয়ার হোসাইন, আবিদা সুলতানা, সুমাইয়া সুলতানা, পপি রানী দাস, নাছির আলমসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
বই বিতরণের শুরুতে আবু নঈম পাটওয়ারী দুলালের ৬৮ তম জন্মদিনে শিক্ষক-শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

০২ জানুয়ারি, ২০২৪।