হাজীগঞ্জ সদর ও পৌরসভায় নৌকার ৫টি পথসভা

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
….মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের সদর ইউনিয়ন ও পৌর এলাকায় নৌকা প্রতীকের ৫টি পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দিনব্যাপী হাজীগঞ্জ সদর ইউনিয়নের অলিপুর উচ্চ বিদ্যালয়, পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ফলে অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আগামি ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হবো।
এসময় হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, গত ১৫ বছরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ব্যাপক উন্নয়নের মধ্যে প্রায় ৭শ’ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, প্রায় ৭শ’ ব্রীজ-কালর্ভাট ও প্রায় ৬শ’ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছি। তাই, এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামি ৭ জানুয়ারী নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
সভাগুলোতে আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিব, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহাম্মদ খসরু, আওয়ামী লীগ নেতা ইকবাল মজুমদার।
ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, প্যানেল মেয়র-২ মো. আজাদ হোসেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শুকু মিয়া, কাউন্সিলর কাজী মনির হোসেন, সাদেকুজ্জামান মুন্সী, মো. শাহআলম ও মো. বিল্লাল হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য আলমাছ রায়হান রানা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মো. শাহআলম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের আয়োজনে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভার সভাপতিত্ব করেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মনির হোসেন মিঠু, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন বালুর মাঠের পথসভায় সভাপতিত্ব করেন, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক মো. সেলিম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির।
এসময় মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, মো. আবু তাহের, মফিজুল ইসলাম বুলবুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাদাত হোসেন রানা, সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী, যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. রাজন চৌধুরীসহ উপজেলা, পৌরসভা ও স্ব-স্ব ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০২ জানুয়ারি, ২০২৪।