স্টাফ রিপোর্টার
চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আক্কাস আলী রেলওয়ে একাডেমি নান্দনিকভাবে সাজানো হচ্ছে। এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্কুলের সার্বিক উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, আবু নঈম পাটওয়ারী দুলাল এসময় লেবু, কদবেল, বেল, আনার, কাঁঠাল, পেয়ারা, আতা, জাম, আমলকী, জারুল, খেজুরসহ অসংখ্য গাছ লাগান। বিদ্যালয়ের নতুন ভবনের সামনে সারিবদ্ধভাবে ঐ গাছগুলো রোপণ করা হয়।
১৬ জুন, ২০২১।
