চাঁদপুরে আরও ২৯ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৮জন, শাহরাস্তির ৪জন, হাইমচরের ২জন, ফরিদগঞ্জের ৪জন ও শরীয়তপুর সদরের ১জন রয়েছেন।
একই দিনে ১৫ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭জন, হাইমচরের ১জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ৪জন, হাজীগঞ্জের ১জন ও শাহরাস্তির ১জন।
গত সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৯৭৬ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২৩ জন। সুস্থ হয়েছেন ৪,৫৬৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮৯ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৬ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

১৬ জুন, ২০২১।