স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর বাবা আলহাজ অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী আজ রোববার (৪ জুলাই) ৩য় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ৪ জুলাই এই দিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
এ বছর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহ্তলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কলেজ মিলনায়তনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শাহ্তলী জিলানী চিশতী কলেজ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় পবিত্র কোরআন খতম, সাড়ে ৯টায় মরহুমের কবর জিয়ারত, সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজে মিলাদ মাহফিল ও দোয়া এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ ভাবে শাহতলীস্থ এতিম শিশু শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
ঐ কর্মসূচিতে মাস্ক পরিধান করে ও স¦াস্থ্যবিধি মেনে সবাইকে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেছেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন ও জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মো. হারুনুর রশিদ।
মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য, শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন সেক্রেটারী, জিলানী চিশতী কলেজের শিক্ষানুরাগী সদস্য, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। তার বড় ছেলে রুবেল রুশদী বগুড়া ফাইভ স্টার হোটেল মম’র সহকারী ম্যানেজার, ছোট ছেলে সোহেল রুশদী দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, বড় মেয়ে রায়হানা আক্তার সুরমা শহরের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছোট মেয়ে ফারহানা আক্তার সীমু আমেরিকা নিউইয়র্কে নাগরিকত্ব নিয়ে বসবাস করছে।
০৪ জুলাই, ২০২১।
