প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির সভাপতি কমরেড জাহেদুল হক মিলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার (১৩ জুন) বিকাল ৪টায় নতুন বাজারস্থ বাসদ কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় জেলা বাসদ, শ্রমিক ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সব নেতা-কর্মী-সমর্থক-দরদী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে স্মরণসভায় উপস্থিত থাকার জন্য চাঁদপুর জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, দিপালী রানী দাস ও আবু তাহের বন্দুকসী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
১৩ জুন, ২০২১।
