স্টাফ রিপোর্টার
আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। এতে চোখের সাধারণ রোগীদের চিকিৎসা ও আংশিক বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যাদের অপারেশন প্রয়োজন তাদের পরীক্ষা করে নির্ধারণ করা হবে। হাসপাতালে রোগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চক্ষু শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক, ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন। তিনি বলেন, চাঁদপুরজমিন হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক গরিব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিতে সবসময় কাজ করে যাচ্ছে। এ ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামিতেও থাকবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু শিবির
Post navigation
