শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় রামপুরে কোরআন খতম ও মিলাদ

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর উদ্যোগে আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের সুস্থতা কামনা করে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টায় আলগী পাঁচগাঁও কেন্দ্রিয় ঈদগা জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন মজুমদার, আলফু তালুকদার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক তপাদার, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসেনসহ রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. মো. ওমর ফারুক।