আজ চাঁদপুরে জাতীয় কবির ৪৫তম স্মরণ সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম স্মরণ সভা স্বাস্থ্য সুরক্ষায় ও বিধি মেনে নজরুল গবেষণা পরিষদ চাঁদপুর কর্তৃক আয়োজিত আজ শুক্রবার বিকেল ৪টায় চাঁদপুর সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সবকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মো. সাইদুজ্জামান, মুক্তিযোদ্ধা ও নজরুল গবেষক ফতেহ উল বারী রাজা। বর্তমান করোনা মহামারীর কারণে স্বল্প পরিসরে ও সব প্রকার স্বাস্থ্যবিধি মেনে এ স্মরণসভা আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৯ আগস্ট ১৯৭৬ সাল, ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। নজরুল ইন্সিটিটিউট, ঢাকার সাথের পরামর্শক্রমে বর্ষপুঞ্জের পরিক্রমার কারণে মৃত্যু দিবসটি ২৯ আগস্ট হলেও এবার ১৪২৮ বঙ্গাব্দের ১২ ভাদ্র, ২৭ আগস্ট ২০২১ কবির ৪৫তম মৃত্যবার্ষিকীর ‘স্মরণ সভা’ পালনের উদ্যোগ নেয় চাঁদপুর নজরুল গবেষণা পরিষদ।
এ স্মরণ সভায় নজরুল প্রেমীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুরের সভাপতি অধ্যাপক মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল গনি।
২৭ আগস্ট, ২০২১।