মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় লিখিত
অভিযোগ দিয়েছেন জমি দখলের আতঙ্কে থাকা মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের ছেলে আরিফুর রহমান।
অভিযোগে জানা গেছে, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের ছেলে আরিফুর রহমান পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও ঘর বানিয়ে বসবাস করছেন। গত মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ২টায় ওই স্থানে বিদ্যুতের কাজ করা অবস্থা রামদাশপুর গ্রামের মৃত এনএম ওয়াহিদ সরকারের ছেলে মো. মুছা (৪৪) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৩০) সহ অজ্ঞাত ২/৩ জন কাজ করতে বাঁধা প্রদান করেন। অশ্লীল ভাষায় গাল-মন্দসহ মারমুখী আচরণ করে তারা। আমাদের দখলীয় জমি ছাড়িয়ে দিতে চাপ সৃষ্টি করে। দখল না ছাড়িলে খুন করবে বলে হুমকি দেয়।
মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের ছেলে আরিফুর রহমান বলেন, জীবনবাজি রেখে দেশের মাটির স্বাধীনতা এনে দিন আমার পিতা, তার নিজের ভিটে মাটি রক্ষা করতে পারছি না। সন্ত্রাসীদের কাছে পরাজিত হতে হচ্ছে। তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের জমি দখলের চেষ্টা ও তার সন্তানকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।
২৭ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে আবু তাহের বীর প্রতিকের জমি অবৈধভাবে দখলের চেষ্টা
