
স্টাফ রিপোর্টার
চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১১তম প্রাণ ফ্রুটিক্স চতুরঙ্গ ইলিশ উৎসব আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। উৎসব চলবে আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই ইলিশ উৎসব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ইলিশ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে সেরা ও ক্ষুদে গানবাজদের অডিশন পর্ব, ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও লক্ষীপুর জেলার লতিকা অনুষ্ঠান পরিচালনা করবেন ডা. শুভ দাস এবং রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
উদ্বোধনী দিন আলোচনা সভায় মুখ্য আলোচক থাকবেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, আলোচক জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী ও মঞ্জুর আহমেদ। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আবু নঈম পাটওয়ারী দুলাল।
২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় সেরা ও ক্ষুদে নাচিয়েদের অডিশন ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সুরধ্বনি সংগীত একাডেমি ও বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী পরিষদ ঢাকা। হাওয়াইন গিটারের অনুষ্ঠান পরিচালনা করবে হাসানুর রহমান বাচ্চু। এই দিন মুখ্য আলোচক থাকবেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), আলোচক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও ইয়র্ক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম খান। সভা প্রধান থাকবেন সংগঠনের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মেয়েদের গ্রামীণ খেলা কুতকুত, ইলিশ নিয়ে সেরা ৭টি কবিতার দলগত আবৃত্তি পরিবেশন করবে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ। পরিচালনায় থাকবেন মুক্তা পীযুষ ও মিঠুন বিশ্বাস। কবি সম্মাননা, বিতর্ক প্রতিযোগিতা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে অতিথি শিল্পী ও কাদরী ডান্স ট্রুপ ঢাকা। মুখ্য আলোচক জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মো. হোসাইন, আলোচক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক অরুণেন্দ্র কিশোর চক্রবর্তী, আলোচক জিতু মিয়া বেপারী। সভা প্রধানে থাকবেন ইলিশ উৎসবের আহ্বায়ক রোটা. কাজী শাহাদাত।
২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মেহেদী রাঙিয়ে ও শাড়ী পড়ে গ্রাম্য বধূ, চোখ বেঁধে বউকে টিপ পড়ানো, সর্বোচ্চ ৫টি আকষর্ণীয় রেসিপি প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন অতিথি শিল্পী ও বকুল নৃত্যালয়, ঢাকা। নৃত্য পরিচালনায় থাকবেন নূরে আলশ চন্দন। মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সুজিত রায় নন্দী, আলোচক চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাংস্কৃতিক অনুরাগী পরেশ মালাকার। সভাপ্রধান থাকবেন সংগঠনের উপদেষ্টা অজিত সাহা।
২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় সেরা ও ক্ষুদে গানবাজদের চূড়ান্ত পর্ব, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে অতিথি শিল্পী ও ঢাকা ললিত কলা একাডেমি।অনুষ্ঠান পরিচালনায় থাকবেন সাইফুল ইসলাম। মুখ্য আলোচক এনএসআই’র যুগ্ম-পরিচালক মো. আজিজুল হক, আলোচক কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ, ডা. মাসুদ হাসান। সভা প্রধানে থাকবেন সংগঠনের উপদেষ্টা মো. জসিম উদ্দিন শেখ।
২৯ সেপ্টেম্বর সেরা ও ক্ষুদে নাচিয়েদের চূড়ান্ত পর্ব, বিতর্ক প্রতিযোগিতা সেমিনার ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে নৃত্যধারা ও অগ্নিবীনা। পরিচালনায় থাকবেন সোমা দত্ত ও কাদরী ডান্স ট্রপের অনুষ্ঠান পরিচালনা করবেন মাহফুজ কাদরী। মুখ্য আলোচক থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, আলোচক সাংবাদিক আব্দুর রহমান, সাংস্কৃতিক অনুরাগী এম.আই মমিন, সভা প্রধানে থাকবেন রোটা. ডা. মিজানুর রহমান খান।
৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মুক্ত ভাবনা জেলে আড্ডা, সেরা ৭টি আলোকচিত্রের পুরস্কার প্রদান, সেরা ও ক্ষুদে গানবাজ ও ক্ষুদে নাচিয়ে বিজয়ী গ্রাম্য বধূ, বিজয়ী টিপ পড়ানো বউ, রেসিপি বিজয়ী পুরস্কার সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠক নৃত্য বিভাগ এবং প্রাণ ফ্রুটিকসের অতিথি শিল্পীরা।
মুখ্য আলোচক থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, আলোচক মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন। সভা প্রধানে থাকবেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান অ্যাড. ইকবাল বিন বাশার।
উদ্বোধনী দিন বিকেল ৩টায় চতুরঙ্গের সব কর্মকর্তা ও শিল্পীদের যথাসময়ে শিল্পকলা প্রাঙ্গণে এবং ৭ দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুনুর রশীদ।
২৪ সেপ্টেম্বর, ২০১৯।
