আজ চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ২ দিন সফরে আজ চাঁদপুর আসছেন। তিনি আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রাত সাড়ে ৮টায় চাঁদপুরে উপস্থিত থাককেন।
কাল শুক্রবার সকাল ৯টায় কদমতলাস্থ বাসভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসহায়দের মাঝে চেক বিতরণ করা হবে। সকাল ১০টায় নারী উদ্যোক্তাদের মেলার উদ্বোধন করবেন। বেলা ১১টায় একইস্থানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অসচ্ছল নারীদের মাঝে সহায়তা চেক বিতরণ করবেন। বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সরকারি কলেজ গ্যালারীতে ৭১ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবন্ধী ও প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে সনদ বিতরণ করবেন। দুপুর ১২টায় চাঁদপুর সরকারি কলেজের মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও নবনির্মিত ছাত্রী হোস্টেল পরিদর্শন করবেন। দুপুর পৌনে ২টায় পুরাণ বাজার ডিগ্রী কলেজে চাঁদপুরের ২০০৭-২০০৯ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ২টায় পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ও মধ্যাহৃভোজে যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমীতে অযাচক আশ্রাম আয়োজিত চরিত্র গঠন শীর্ষক সমাবেশে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।