আজ চাঁদপুর রোটারী ক্লাবের অভিষেক অনুষ্ঠান

প্রধান অতিথি খাদ্য সচিব ইসমাইল হোসেন

স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) চাঁদপুর রোটারী ক্লাবের ৫২তম অভিষেক অনুষ্ঠিত হবে। চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিকেল ৪টায় অভিষেক অনুষ্ঠানে ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের বোর্ড অব ডিরেক্টর্সের সদস্যরা অভিষিক্ত হবেন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন এনডিসি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান রোটা. আলহাজ ওচমান গনি পাটওয়ারী এবং চাঁদপুর পৌরসভার মেয়র রোটা. অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
অভিষেক অনুষ্ঠানে রোটারীতে দীর্ঘদিন অবদান রাখায় চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. আলহাজ মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম ও রোটা. সুভাষ চন্দ্র রায়কে আজীবন সম্মাননা প্রদান করা হবে। আরো সম্মাননা জানানো হবে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারকে।
এছাড়া চাঁদপুর রোটারী ক্লাবের ডিরেক্টর (কমিউনিটি সার্ভিস) রোটা. ইবনে আজম সাব্বিরকে চাঁদপুরের ইতিহাসে দেশশ্রেষ্ঠ বিতর্ক উৎসব আয়োজনের স্বীকৃতি হিসেবে এবং চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদকে হাজতীদের জন্য বই পড়ার ব্যবস্থা করে দেয়ার জন্য সম্মাননা জানানো হবে।
চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন ও সেক্রেটারী রোটা. ডা. পীযুষ কান্তি বড়ুয়া আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের শুভ সূচনা হয়। চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো। ইতোমধ্যে চাঁদপুর রোটারী ক্লাব চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলায় নানা সেবামূলক কাজের মাধ্যমে রোটারী অঙ্গনে একটি বিশেষ স্থান দখল করেছে।

০৮ ডিসেম্বর, ২০২২।