
প্রধান অতিথি এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান
মো. আবরার হোসাইন
আজ সোমবার চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ৩০তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া ৪টায় চাঁদপুর ক্লাবের মুক্ত মঞ্চে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ২০১৯-২০ রোটাবর্ষের কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও চাঁদপুরের কৃতী সন্তান কবির বকুল। আজীবন সম্মাননা প্রদান করা হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও চাঁদপুরের কৃতী সন্তান মনিরুল ইসলামকে।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ক্লাব সভাপতি রোটারিয়ান পিপি আলহাজ মো. সবেবরাত সরকার ও সচিব রোটারিয়ান মো. মাকসুদুর রহমান অনুরোধ জানিয়েছেন।
