স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় সাগারিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পঙ্কজ মজুমদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকাল পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের মিশন রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পাটওয়ারী বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তার পরনে আকাশি কালারের স্টেপ সার্ট ও গ্রে কালারের পেন্ট ছিলো।
স্থানীরা জানান, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে কোর্ট স্টেশন থেকে ছেড়ে ঘটনাস্থলে আসার আগে বেশ কয়েকবার হর্ন দিচ্ছিলো। কিন্তু ওই ব্যাক্তি রেললাইন থেকে না সরে যাওয়ার কারণে এবং হেটে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার দেহ থেকে মাথা আলাদা এবং শরীরের হাত-পা খন্ড-বিখন্ড হয়ে যায়। এই ঘটনার পর উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয়রা আরো জানান, ওই ব্যক্তির সাথে একটি মোবাইল ফোন ছিলো এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে রেললাইন থেকে সরে যাওয়ার জন্য বললেও তিনি সরেননি। অনেকের ধারণা লোকটি হয়তোবা আত্মহত্যা করেছেন। তার সাথে একটি মোবাইল ফোন ছিলো।
চাঁদপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার আলম জানান, ওই ব্যক্তির মোবাইল ফোনের সূত্রধরে তার পরিবারের লোকদের খবর দেয়া হয়। তার স্ত্রী থানায় এসে অজ্ঞান হয়ে পড়েছেন। মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় আনা হয়েছে। তার অজ্ঞান হওয়া স্ত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে পঙ্কজ নামে এক ব্যক্তির মৃত্যু
