আজ চাঁদপুর হোটেলের প্রতিষ্ঠাতা কুদ্দুস বেপারীর মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
আজ চাঁদপুর শহরের প্রসিদ্ধ হোটেল ব্যবসায়ী চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কুদ্দুস বেপারীর ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ সোমবার রঘুনাথপুর এতিমখানায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদে মিলাদ এবং রেলওয়ে প্লাটফর্মে গরিবদের মাঝে খাবার বিতরণ করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাত ও দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, আব্দুল কুদ্দুস বেপারী ২০০৩ সালের ৩ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫২ বছর।

০৩ জানুয়ারি, ২০২২।