নৌকার কারণেই দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে
…………নাছির উদ্দিন আহমেদ
আবু তালেব সরদার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুমকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. কামরুল হাছান রোমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ সহিদ উল্যাহ তপাদার, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক নূরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সফিকুর রহমান গাজী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারীসহ আরো অনেকে।
০৩ জানুয়ারি, ২০২২।
