আজ জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি :
আজ মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৪৫তম প্রতিষ্ঠাতাবার্ষিকী। ১৯৭২ সাল থেকে ২০১৭ পর্যন্ত জাসদ গৌরবোজ্জ্বল সংগ্রামের ৪৫বছর অতিক্রম করতে যাচ্ছে দলটি। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক হলো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলা কর, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও, দুর্নীতি ও বৈষম্যের অবসান কর এবং সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যাও।
এ উপলক্ষে চাঁদপুর জেলা জাসদের নতুন বাজার কার্যালয়ে এক আলোচনা সভা ও মিছিল বের করা হবে। ওই কর্মসূচিতে জেলা জাসদের কার্যালয়ে জাসদ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতাকর্মী ও সমর্থকদের বেলা ৪টার মধ্যে সমবেত হওয়ার জন্যে সংগঠনের সভাপতি অধ্যাপক মো. হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মজুমদার অনুরোধ জানিয়েছেন।