আজ পীযূষ কান্তি রায় চৌধুরীর প্রথম প্রয়াণবার্ষিকী


প্রেস বিজ্ঞপ্তি
প্রবীণ লেখক, সংগঠক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী আজ প্রথম প্রয়াণবার্ষিকী। ২০১৮ সালের ১৪ জানুয়ারি তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এলিট চায়নিজ রেস্টুরেন্টে তাঁর প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রয়াত পীযূষ কান্তি রায় চৌধুরীর স্ত্রী মীরা রায় চৌধুরী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলার সভাপতি মুক্তা পীযূষ ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।