আজ প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা সাড়ে ৫৭ লাখ নতুন বই পাবে


শওকত আলী
আজ বুধবার সারা সারাদেশের মতো চাঁদপুরেও প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা ৫৭ লাখ ৫৫ হাজার ৩শ’ ৪৬টি নতুন বই পাবে। বিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী ইতোমধ্যে শতভাগ বই বরাদ্দ পেয়েছে বলে সংশ্লিট দপ্তরগুলো জানান। গতকাল মঙ্গলবার এ বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে নিশ্চিত করেন।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবছর জেলার বিভিন্ন ক্যাটাগরির ১১শ’ ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট ১৪ লাখ ৭৬ হাজার ২শ’ ৩৭টি বই এসেছে। যার মধ্যে চাঁদপুর সদরের ৩শ’ ৪টি বিদ্যালয়ের জন্য নতুন বই বরাদ্দ এসেছে ২ লাখ ৮২ হাজার ৯শ’ টি, কচুয়ার ৩শ’ ২২টি বিদ্যালয়ের জন্য ২ লাখ ১৯ হাজার ৪শ’ ৭৭টি, হাজীগঞ্জের ২শ’ ৪২টি বিদ্যালয়ে ২ লাখ ৯ হাজার ১শ’ টি, হাইমচরের ৮৬টি বিদ্যালয়ের জন্য ৭৮ হাজার ৬শ’ টি, শাহারাস্তির ১শ’ ৮০টি বিদ্যালয়ের জন্য ১ লাখ ৪৭ হাজার ৬শ’টি, ফরিদগঞ্জের ২শ’ ৭৭টি বিদ্যালয়ের জন্য ২ লাখ ১৮ হাজার ৬শ’ ৬৪ টি, মতলব দক্ষিণের ১শ’ ৮৭টি বিদ্যালয়ের জন্য ১ লাখ ৩৪ হাজার ২শ’ ২০টি এবং মতলব উত্তরের ২শ’ ৭৮টি বিদ্যালয়ের জন্য ১ লাখ ৮৫ হাজার ৬শ’ ৭৬টি বই।
অন্যদিকে জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মাধ্যমিক স্তরের বিভিন্ন ক্যাটাগরির ৫শ’ ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের ৪২ লাখ ৭৯ হাজার ১শ’ ৯টি বই দেয়া হবে। যার মধ্যে মাধ্যমিক বাংলা ভার্সনে ২৯ লাখ ১১ হাজার ৬শ’ ৩৫টি, মাধ্যমিক ইংরেজি ভার্সনে ৭ হাজার ৪শ’ ৯১টি, এসএসসি ভোকেশনালে ৩৫ হাজার ৩শ’ ৫৫টি, এসএসসি ভোকেশনাল (ট্রেডবই) ১৩ হাজার ৭শ’ ৭৫টি, দাখিলে ৯ লাখ ৬ হাজার ১শ’ ৯৯ আরো অন্যান্যভাবে (ইবতেদায়ী) ৪ লাখ ৪ হাজার ৬শ’ ৫৪টি এইসব বই দেয়া হবে। আর প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে মোট ৫৭ লাখ ৫৫ হাজার ৩শ’ ৪৬টি বই দেয়া হচ্ছে।
জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন জানান, আমরা যে পরিমাণ বই বরাদ্দ চেয়েছি তা শতভাগ বই আমরা পেয়েছি। ইতোমধ্যে বই উপজেলা ভিত্তিক স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। পহেলা জানুয়ারি নতুন মলাটের এই বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।