চাঁদপুর সদর মডেল থানার ২০১৯ সালের কর্মসম্পাদন সম্পর্কে প্রেস ব্রিফিং


শাহ আলম খান
২০১৯ সালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কর্মসম্পাদন সম্পর্কে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী এই ব্রিফ দেন।
তিনি বলেন, ২০১৯ সালে মডেল থানার পুলিশ নিয়মিত মামলায় ৯০২ জন ও ৩৪ ধারা এবং অন্যান্য মামলায় ৫৮৮ জন সহ সর্বমোট ১ হাজার ৪শত ৯০ জন আসামি গ্রেফতার হয়, ওয়ারেন্ট তামিল ও অন্যান্যভাবে নিষ্পত্তি হয় ২ হাজার ১শ’ ৯৯ টি মামলা, উদ্ধার করা হয় ৩ হাজার ৯ শত চব্বিশটি ইয়াবা ট্যাবলেট, ৭ টি ফেন্সিডিল, এক কেজি ১৬৫ গ্রাম গাঁজা, ১ বোতল হুইসকি, ১৮টি ক্লোরফর্ম ইনজেকশান, ৩৭৫ মিলি মদ ও কোরেক্স ৩ বোতল, পেট্রোল করা হয়েছে ২ হাজার ৫শ’ ৫২ টি, জনসচেতনতামূলক সভা করা হয়েছে ২শত ৬৪টি, সাধারণ ডায়েরি অন্তর্ভূক্ত নিখোঁজ ব্যাক্তি উদ্ধার করা হয়েছে ২শ’ ১২ জন, হারানো মোবাইল উদ্ধার করা হয় ১৭টি, ৫শত ২৭জন ব্যক্তিকে ভালো ব্যবহারে অঙ্গীকারে মুচলেকা রেখে থানা থেকে মুক্তি দেয়া হয়েছে, ৪শ’ ৮৬টি ক্রোকি পরোয়ানা তামিল ও জারি করা হয়েছে, ১ হাজার ৯শ’ ৩টি সাধারণ ডায়েরি অনুসন্ধান করা হয়েছে, ৬ শ’ ৬৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে, ২শ’ ৬৫জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করে ও বাড়িওয়ালা ও ভাড়াটিয় সংক্রান্ত তথ্যাদি যেমন বাড়িওয়ালা ৫৭জন, ভাড়াটিয়া ১৪৮জন, মেচ ১২টি, মেচের সদস্য ৮৪জন।
এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য কার্যক্রম যেমন, মা ইলিশ ও ঝাটকা ইলিশ সংরক্ষনে, গুজব প্রতিরোধে ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী আরো জানান, এই বছর শহরে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার দরুণ অপরাধ দমনে আরো ভালো পদক্ষেপ নেয়া হয়েছে। আগামি বছর পুরাণবাজারসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, সিপিআই মো. আব্দুর রবসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার গণমাধ্যমকর্মীরা।