স্টাফ রিপোর্টার
আজ ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ। আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইমচর ইউনিয়নের ৪ জন, ফরিদগঞ্জ ১৩ জন ও কচুয়ার ১২ জনসহ মোট ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
শপথ নেওয়া চেয়ারমানরা হলেন- হাইমচর উপজেলার আলগী উত্তর ইউপির মো. আতিকুর রহমান পাটোয়ারী, আলগী দক্ষিণ ইউপির সরদার আব্দুল জলিল, নীলকমল ইউপির সউদ আল নাছের ও হাইমচর ইউপির জুলফিকার আলী জুলহাস সরকার।
ফরিদগঞ্জ উপজেলার- বালিথুবা পশ্চিম ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বালিথুবা পূর্ব ইউপির হারুনুর রশীদ, সুবিদপুর পূর্ব ইউপির বেলায়েত হোসেন, সুবিদপুর পশ্চিম ইউপির মহসীন হোসেন, গুপ্টি পূর্ব ইউপির শাহজাহান পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউপির বুলবুল আহমেদ, পাইকপাড়া উত্তর ইউপির আবু তাহের পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর ইউপির শাহআলম শেখ, গোবিন্দপুর দক্ষিণ ইউপির আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউপির মাহমুদুল হাসান মিরাজ, চরদুঃখিয়া পশ্চিম ইউপির মো. শাহজাহান, রূপসা উত্তর ইউপির কাউছারুল আলম কামরুল এবং রূপসা দক্ষিণে ইউপির মো. শরীফ হোসেন।
কচুয়া উপজেলার- সাচার ইউনিয়নে মনির হোসেন, পাথৈর ইউনিয়নে আলী আক্কাস মোল্লা, বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার, পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলমগীর হোসেন, উত্তর কচুয়া ইউনিয়নে এমএ আখতার হোসাইন, সদর দক্ষিণ ইউনিয়নে আরিফুজ্জামান আরিফ, কাদলা ইউনিয়নে নুরে-ই-রিহাত, কড়ইয়া ইউনিয়নে আবদুস ছালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়নে আমির হোসেন, আশরাফপুর ইউনিয়নে রেজাউল মাওলা হেলাল।
ফরিদগঞ্জ উপজেলা ব্যুরো নবী নোমান জানান, ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিবেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। শপথ বাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। কাল বৃহস্পতিবার সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শপথ গ্রহণ করবেন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত জনপ্রতিধিদের গেজেট প্রকাশের পর বুধবার তারা শপথ নেবেন। শপথগ্রহণের পর থেকে দায়িত্ব¡পালন করতে পারবেন জনপ্রতিনিধিরা। তবে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শপথগ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৫ম ধাপে নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন, হাইমচর উপজেলার ৪টি ইউনিয়ন ও কচুয়ার উপজেলার ১২টি ইউনিয়নসহ মোট ২৯ জন ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়।
১৬ ফেব্রুয়ারি, ২০২২।
