স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের সংগঠক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের মা ছায়েরা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।
গত সোমবার বাদ এশা চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাত ১১টায় গ্রামের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা চিশতিয়া জামে মসজীদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার জানাজায় ইমামতি করেন মরহুমার ভাতিজা মাও. তুহিন পাটওয়ারী। মরহুমার জানাযায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে ছায়েরা খাতুনের বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এর আগে বেশ কয়েকদিন ধরে তিনি করোনা আক্রান্ত হয়ে উল্লেখিত হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, মরহুমা ছায়েরা খাতুনের স্বামী মরহুম অ্যাড. সিরাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মহকুমা সংগ্রাম পরিষদের আহব্বায়ক, ফরিদগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর মহকুমা এবং পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ১৯৭০ সালে উপনির্বাচনে কুমিল্লা-২৫ অঞ্চল থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। অ্যাড. সিরাজুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার স্ত্রী মরহুমা সায়েরা খাতুন পাশে থেকে প্রেরণা যুগিয়েছিলেন।
এদিকে ছায়েরা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আ.লীগের সভাপতি নাছির উদ্দিন আহাম্মেদ, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
১৬ ফেব্রুয়ারি, ২০২২।
