আজ মজু বেপারীর ২য় মৃত্যুবার্ষিকী

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারীর ২য় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১৮ জানুয়ারি পবিত্র জুমার দিন ভোর ৪টা ২০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জনক।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আগামি শুক্রবার পারাবারিকভাবে ছোট পরিসরে দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারী পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আ. জলিল বেপারীর ছেলে। তিনি একজন সদাহাস্যজ্জল, মানবিক ও পরোপকারী ভালো মানুষ হিসেবে পরিচিতি ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন।
তিনি বিপুল ভোটো নির্বাচিত হয়ে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চাঁদপুর লবণ শ্রমিক ইউনিয়নের সভাপতি, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, পৌর হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, পূর্ব শ্রীরামদী ইসলামিয়া জামে মসজিদের সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সদস্য এবং পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্যসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
১৮ জানুয়ারি, ২০২১।