বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে
মতলব উত্তর ব্যুরো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তরে এক প্রস্তুতি সভার আহ্বান করেছেন।
গত রোববার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আহ্বান জানান।
উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ছেংগারচর পৌর, ১৪টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ সভায় উপস্থিত থাকার আনুরোধ করা হয়।
