আজ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংস্কৃতিকর্মীদের সমাবেশ ও মানববন্ধন

সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে

প্রেস বিজ্ঞপ্তি
সদ্য উপস্থাপিত ২০১৯-২০২০ অর্থ বছরে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে দেশব্যাপী সংস্কৃতি কর্মীদের প্রতিবাদের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেল ৫টায় জেএম সেনগুপ্ত রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি সম্মুখে চাঁদপুরের সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আহ্বানে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে চাঁদপুরের সব সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, কলাকুশলীসহ সংস্কৃতিমনা সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান চট্টগ্রাম বিভাগের কার্যনির্বাহী সদস্য শহীদ পাটোয়ারী।