প্রেস বিজ্ঞপ্তি
আজ ২ ডিসেম্বর সাদী মোরশেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। আইইউবি বিশ্বিবদ্যালয়ের অনার্স ২য় বর্ষের মেধাবী ছাত্র, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের ছোট ছেলে সাদী মোরশেদ ২০১৪ সালের এই দিন ক্লাশ শেষে বাড়ি ফেরার পথে বিকেলের দিকে এ ঢাকার মেরুল বাড্ডায় এশিয়া হাসপাতালের সামনে সড়কে ফাল্গুনি বাসের চাপায় নিহত হন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরস্থ তালতলা পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত, বাদ জোহর করিম পাটওয়ারী বাড়ি মসজিদে দোয়া, বাদ মাগরিব সাদী মোরশেদ ফাউন্ডেশনের ঢাকাস্থ কার্যালয়ে আলোচনা সভা, বাদ আছর ঢাকা কমলাপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া। এছাড়া বাদ জোহর সাদীর বড় বোনের মতিঝিল কলোনির বাসায় কোরানখানি ও দোয়া।
এদিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর মোরশেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড্ডা থানায় মামলা করা হলেও আজও ঘাতক চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হয়নি বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এর সদস্য সচিব জোনায়েদ রায়হান এক বিবৃতিতে সড়কে হত্যা বন্ধে আইনের কঠিন প্রয়োগের দাবি জানান।
উল্লেখ্য, সদ্যপ্রয়াত চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম মরহুম সাদী মোরশেদের ছোট চাচা। তাঁর জন্যও এ অনুষ্ঠানে দোয়া করা হবে।
০২ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ সাদী মোরশেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
