আজ হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা

স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের বিদ্যার্চনায় সরস্বতী পূজার সব প্রস্তুতি সম্পন্ন করেছে পূজারীবৃন্দ। আজ মঙ্গলবার সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে।
সরস্বতী পূজার লক্ষ্যে শহরের কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া ও পুরান বাজার হরিসভা মন্দিরে প্রায় ৫ শতাধিক ছোট বড় প্রতিমা তৈরি করেছে মৃত শিল্পীরা। ফরিদপুরের পাল বংশিয় সম্প্রদেয়ের জীবন পাল, কার্তিক পাল ও গবিন্দ পালসহ অন্যান্য কারিগর দিন রাত পরিশ্রম করে স্বরসতী প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেছে।
বিগত ১ মাস ধরে জীবন পাল, কার্তিক পাল শহরের গোপাল জিউর আখড়া মন্দির, পুরান বাজার ও গবিন্দ পাল শহরের নতুন বাজার কালিবাড়ি মন্দিরে সরস্বতী প্রতিমূর্তি তৈরী করেছে। পূজার আয়োজকদের দেওয়া ক্যাটালগ মতো খরকুটা, বাঁশ, আঠালো কাঁচা মাটি দিয়ে সরস্বতীর কাঠামো তৈরি করে। তাছাড়া শিল্পীরা তাদের নিজস্ব দৃষ্টি ভঙ্গিতে ও সরস্বতী প্রতিমা তৈরি করেছে।
রাত পোহালেই সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের মানুষ সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে গননা করে থাকেন। সেই লক্ষে পাড়া মহল্লায়, মন্দিরে ও স্কুল কলেজে শিক্ষার্থিরা পূজা করে থাকেন। শিক্ষার্থীরা তাদের স্ব স্ব শিক্ষা নিকেতনগুলোতে ও সরস্বতী পূজার প্রস্তুতি নিয়েছে। আর হিন্দু যুবসমাজ সবচেয়ে বেশি আনন্দঘন পরিবেশে স্বরসতি পূজার আয়োজন করে থাকে।
ইতিমধ্যে শহরে ঘুরে দেখা যায়, পাড়া মহল্লায় সরস্বতী পূজার ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ডেকোরেটর ভাড়া করে প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। তারা নিজস্ব ডিজাইন দেখিয়ে প্রতিমা তৈরির কাজ করেছে। চাঁদপুর জেলার বাইরে থেকেও ডেকোরেটর এবং ইকো সেট ভাড়া করে আনা হয়েছে। এ বছর কেন্দ্রিয় নির্দেশনায় চাঁদপুরের ঐতিহ্য সরস্বতী পূজার শোভাযাত্রা বের কারা হবেনা বলে আয়োজকরা সরস্বতী পূজার মণ্ডপ গুলোতে শিশু কিশোরদের জন্যে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। গতকাল সোমবার রাতে অধিবাসের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে সরস্বতী প্রতিমা স্থাপন করেছে। আয়োজকরা ঢাক ঢোল বাজনা বাজিয়ে নতুন বাজার কালিবাড়ি মন্দির ও গোপাল জিউর আখড়া মন্দির থেকে প্রতিমা নিয়ে যায় স্ব স্ব মন্দিরে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পূজার কাজ শেষ করে অঞ্জলী প্রদান করা হবে।
১৬ ফেব্রুয়ারি, ২০২১।