আদর্শ শিশু নিকেতনের রামপুর বাজার শাখার উদ্বোধন


সংবাদদাতা :
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহি শিশু শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুলের ৪র্থ শাখা ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকায় আদর্শ শিশু নিকেতন স্কুলের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈনপুরের পীর আলহাজ মাও. আফজাল আহমেদ সিদ্দীকি।
গতকাল বুধবার সকাল ৯টায় ব্যাপক আনন্দঘন পরিবেশে রামপুর বাজার এলাকায় আদর্শ শিশু নিকেতন স্কুলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার গুণগত মানোন্নœয়নে আদর্শ শিশু নিকেতন স্কুলের যথেষ্ট প্রশংসা রয়েছে। আমি আশা করি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ তথা সু-শিক্ষা নিশ্চিত করতে আধুনিক শিক্ষা বিস্তারে আদর্শ শিশু নিকেতন রামপুর শাখা যথেষ্ট ভূমিকা রাখবে।
ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, চ্যানেল নাইনের চাঁদপুর জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দীন পাঠান, স্থানীয় সমাজসেবক আ. গনি মাস্টার, রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ওমর ফারুক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় নেছার আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাজহারুল ইসলাম শফিক। পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক এমএ লতিফ মিয়া। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।