শেখ হাসিনা ইসলামের একজন সাচ্চা খাদেম…..যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
মনিরুল ইসলাম মনির
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, শেখ হাসিনা ইসলামের একজন সাচ্চা খাদেম। কওমি মাদরাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়ে নজির সৃষ্টি করেছেন শেখ হাসিনা। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সরকারিভাবে আধুনিক সুবিধা সম্বলিত ৫৭৬টি মডেল মসজিদ নির্মাণ করেছেন তিনি। যা এ দেশের ইতিহাসে বিরল ঘটনা। ইসলামের কৃষ্টিকালচারকে এগিয়ে নিতে তিনি মসজিদের সঙ্গে সংযোজন করেছেন আধুনিক পাঠাগার, ইসলামি কালচারাল সেন্টার। তিনি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য সম্মেলনকেন্দ্র স্থাপন করেছেন।
গত শুক্রবার (১৯ মে) মতলব উত্তর উপজেলার আনোয়ারপুর গ্রামে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যন্ত দৃষ্টিনন্দন ও আলোচিত আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল তিনি এসব কথা বলেন।
আলহাজ মাইনুল হোসেন খান নিখিল বলেন, দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে ধারণ করে ইসলামের মর্যাদা সমুন্বত রাখতে শেখ হাসিনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে জাগরিত করতে ইসলামি ফাউন্ডেশনের গোড়াপত্তন করেছিলেন, তেমনি তার সুযোগ্য কন্যাও ইসলামের বিস্তারে কাজ করে চলেছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের সরকারদের মতো ধর্মের নামে কোনো কুসংস্কারকে ধারণ করেন না, পাত্তাও দেন না। প্রকৃত ধর্মানুসারীদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন। আমাদেরও ইসলামের মর্যাদা অক্ষুণœ রাখতে নির্দেশনা দেন। শেখ হাসিনার মতো ধর্মপ্রাণ রাষ্ট্র প্রধান থাকলে সে দেশে কোন অধর্মের কাজ করা অসম্ভব।
মতলব উত্তর উপজেলার আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পপতি মাসুদ আলম কাজল, কেন্দ্রীয় যুবলীগ নেতা কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহান হোসেন খান সুফল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন ওপেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
২১ মে, ২০২৩।
