আবারো অসহায়কে ঘর দিচ্ছে জেলা আওয়ামী লীগ

মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীর তত্ত্বাবধানে

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে এক মহতি ও কল্যাণকর উদ্যোগে অসহায় আবুল মিয়া ওরফে রিক্সাচালক আবুল খায়ের মিয়ার ঘর করার দায়িত্ব নিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার অফিস সহকারী বাদল গাজীকে অসহায় আবুল মিয়ার বাড়িতে পাঠিয়ে তার খোঁজ-খবর নেন এবং তার গৃহনির্মাণ করে দেওয়ার যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার বাজেট প্রণয়ন করার জন্য দায়িত্ব দেন। সে মতে বাদল গাজী রিক্সাচালক আবুল মিয়ার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন। গিয়ে দেখেন, সামান্য একটু মেঘ-বৃষ্টি হলে আবুল মিয়া তার ভাঙা ঘরটির ঘরের ভিতর বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করছেন বহু বছর যাবত।
চাঁদপুরে সরকারিভাবে অসহায়, দুঃস্থ, গরিব ও ভূমিহীনদের মাঝে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মুজিববর্ষ হিসেবে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন এবং সে অনুযায়ী প্রতিটি জেলায় গৃহহীনদের মাঝে গৃহনির্মাণ করে দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় যারা সরকারিভাবে ঘর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সেসব অসহায় মানুষদের ঘর নির্মাণ করে দেয়ার জন্য এক মহতি ও মানবিক কাজের উদ্যোগ নিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। যার নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। একজন দানবীর ও মানবিক মানুষ এবং চাঁদপুরবাসীর বিপদের বন্ধু হিসেবে তিনি ইতোমধ্যে সুপরিচিতি লাভ করেছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা হিসেবে সবাই এক নামে ডাকেন আওয়ামী লীগের দুলাল ভাই। তিনি চাঁদপুরে এক নতুন দিগন্ত সৃষ্টি করে যাচ্ছেন। সারা দেশের মানুষের জন্য তথা সারা দেশের আওয়ামী লীগ পরিবারের জন্য তিনি একটি মডেল হিসেবে কাজ করছেন।
তিনি বিগত বছরগুলোতে প্রচার বিমুখ হয়ে জেলার অসহায় মানুষের মধ্যে ব্যাপক সাহায্য সহযোগিতা করে গেছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কর্মসূচি গৃহহীনদের মাঝে গৃহনির্মাণ করে দেওয়ার কর্মসূচিকে অনুসরণ করে চাঁদপুরে অতি অসহায়দের মাঝে খোঁজ-খবর নিয়ে তাদের গৃহনির্মাণ করে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।
তিনি গত ৩ মে সদর উপজেলার লক্ষ্মীপুরে এক অতি অসহায় অন্ধ নারী নাজমাকে নিজ খরচে কয়েক লাখ টাকা ব্যয় করে একটি ঘর নির্মাণ করে দিয়ে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জল করে তুলেছেন। তিনি এভাবে অসহায়দের জন্য মানবকল্যাণে ভালো কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলে তার মতামত ব্যক্ত করেন।
আবুল মিয়াকে বিগত দিনে এ মানবিক মানুষটি বিভিন্নভাবে সহায়তা করলেও বর্তমান তার ঘর নির্মাণ করার দায়িত্ব নিয়ে সেকাজটি সঠিকভাবে করার চেষ্টা করে যাচ্ছেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘর নির্মাণ করার খবর পেয়ে যেভাবে আবুল মিয়ার আগমন ঘটে আবু নঈম পাটওয়ারী দুলালের বাসায়।
গত ১ জুলাই বিকেলে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের রিক্সা চালক আবুল খায়ের নামের ব্যক্তিটি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদপুরের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের বাসভবনে এসে উপস্থিত হন। বাসার বাইরে থেকে ‘স্যার’ বলে দরজার সামনে এসে ডাক দিলেন। সাথে সাথে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, কি আবুল মিয়া, কি জন্য এসেছো আমার কাছে। রিক্সাচালক আবুল মিয়া বলেন, স্যার আমাকে তো জীবনে অনেক কিছু দিয়েছেন আপনি। স্যার এইবার আমার ভাঙা একটি ঘর আছে সেই ঘরে আমি আমার মাকে নিয়ে থাকি। স্যার মেঘে-বৃষ্টিতে তুফানিতে অনেক সমস্যা হয়, এ ঘরটিতে থাকতে স্যার। যদি দয়া করে আমার ঘরখানা পূনঃনির্মাণ করে দেন- আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব, স্যার।
আবু নঈম পাটওয়ারী দুলাল বলে উঠেন, ঠিক আছে আবুল মিয়া তুমি বাড়িতে চলে যাও তোমার বাড়িতে ঘর করার জন্য কি কি লাগে সেটা আমাদের বাদল দেখবে, আমি বাদলকে পাঠাবো তোমার বাড়িতে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানবিক এ ব্যক্তির নির্দেশক্রমে রোববার বাদল গাজী বৃষ্টি উপেক্ষা করে সেই আবুল মিয়ার বাড়িতে যায়। তার খোঁজ-খবর নিয়ে দেখে তার ঘরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথে সাথে জানান। তিনি তাৎক্ষণিক ঘরটি পূনঃনির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং কয়েকদিনের মধ্যেই ঘরটি পুনঃনির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়ে দেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক পাঠানো বাদল গাজীর উপস্থিতি দেখে তাৎক্ষনিক রিকশাচালক আবুল মিয়া বলে উঠেন, আমি আবু নঈম পাটওয়ারী দুলাল সাহেবের প্রতি আমি অজীবন কৃতজ্ঞ এবং আমার পরিবার ওনার কাছে চিরকৃতজ্ঞ। কারণ, আমার মতো একজন ক্ষুদ্রতম মানুষের এই অসহায় পরিবারের খোঁজ-খবর সব সময় তিনি রাখেন এবং আমার যেকোনো অসুবিধা ও সহযোগিতায় হাত বাড়িয়ে দেন।
তার এ মহানুভবতার জন্য আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। আমার ভাঙা ঘরটি আমাদের দুলাল ভাই করে দিবেন। তার এ ধরনের সহায়তা যেমন সবাই পাচ্ছেন, সেই রুপ আমিও পেয়ে আজ আমার ভাঙ্গা ঘরটি নতুন হতে যাচ্ছে। আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে এ ঘরে বসবাস করে আল্লাহ্ কাছে তার জন্য, তার পরিবার ও জেলা আওয়ামী লীগের জন্য মন ভরে দোয়া করছি। সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভালভাবে দেশ পরিচালনা করতে পারেন সেজন্য দুই হাত তুলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন।

০৭ জুলাই, ২০২১।