আবারো পুরাণবাজারে শহর রক্ষা বাঁধে ভাঙন

 

এস এম সোহেল
চাঁদপুর মেঘনা নদীর শহর রক্ষা বাঁধের ব্লক ধসে পুরাণবাজার পুরাণ ফায়ার সার্ভিস এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ ২ ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে পুরাণবাজার পুরাতন ফায়ার সার্ভিস এলাকায় ব্লক ধসে ভাঙন দেখা দেয়। ভাঙন তীরবর্তী ওই এলাকার বসতঘরগুলোর মালামাল সরিয়ে নেয়া হচ্ছে।
হুমকির মুখে রয়েছে পুরাতন ফায়ার সার্ভিস এলকায় অন্তত ৩০টি বসতঘর ও চলাচলের সড়ক। এ রিপোর্ট লেখা পর্যন্ত হুমকির মুখে থাকা একাধিক বসত ঘর ভেঙে সরিয়ে নেয়া হচ্ছে। ভাঙনস্থানে শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভাঙন শুরু হওয়ার পরেই বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। গত বছরও ৫০ মিটার পাশে ভাঙন দেখা দিয়েছিলো।
০৫ এপ্রিল, ২০২১।